গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘ভাগের মানুষ’

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে ‘ভাগের মানুষ’

১১ অক্টোবর থেকে শুরু হওয়া এ উৎসবে রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল. রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, নাহিদ আহমেদ বিপ্লব, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়–য়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস প্রমূখ।

নাটকটির গল্পে দেখা যায়, ১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেবার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রনা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বল জ্বল করছে মানুষের বুকে।

মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখন্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দু’টি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু’দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading