মহিলা সমিতিতে ‘ক্রাচের কর্নেল’

মহিলা সমিতিতে ‘ক্রাচের কর্নেল’

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:১৫

মহাকাল নাট্যসম্প্রদায়ের তিন যুগ পূর্তি উপলক্ষে গতকাল (২৮ অক্টোবর) মঞ্চস্থ হয়েছে বটতলার আলোচিত প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাটকের ৪৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুত্ফা নিত্রা। নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ‘ক্রাচের কর্নেল’ উপন্যাস মঞ্চে নিয়ে আসা প্রসঙ্গে নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা আমার ভালো লাগে। ‘পশ্চিমের মেঘে সোনার সিংহ’ ছোট গল্পের বইটি একসময় আমি খুব চর্চা করতাম। তার গল্পগুলো নিয়ে অনেক নাটকের কর্মশালা সাজিয়েছি। ‘ইমাম বক্সের সার্কাস’ গল্পটি মঞ্চে আনার অনেক দিনের সাধ ছিল কিন্তু তা হয়নি। তারপর বটতলার পঞ্চম প্রযোজনা ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’র মহড়ায় পড়ি ‘ক্রাচের কর্নেল’। আসলে কর্নেল তাহের সম্পর্কে অজানা কথাগুলো মঞ্চের ভাষায় সবার সামনে তুলে ধরার প্রয়াসে এই উদ্যোগ নিই।’ তিনি আরো বলেন, ‘শুরু থেকেই এ নাটক নিয়ে বেশ চিন্তায় ছিলাম। কারণ এত বৃহত্ ক্যানভাস কীভাবে মঞ্চে আসবে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখগুলোর মুখোশ কীভাবে উত্পাটন হবে। এ প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। সর্বশেষে তার সমাধান হয়েছে।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুত্ফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম। পোশাক পরিকল্পনা করেছেন হুমায়রা আখতার। আবহ সংগীত পরিকল্পনায় পিন্টু ঘোষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading