প্যারিস মাস্টার্সে নেই ফেদেরার

প্যারিস মাস্টার্সে নেই ফেদেরার

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:১০

বাজেলে দশ নম্বর ট্রফি জিতে নজির গড়ার পরেই চলতি সপ্তাহে হওয়া প্যারিস মাস্টার্স থেকে নাম তুলে নিলেন রজার ফেদেরার। ২০১১ সালের চ্যাম্পিয়ন বলেছেন, ‘প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ার জন্য খুব খারাপ লাগছে। এটিপি টুরে যতদিন সম্ভব খেলে যেতে চাই। আমার ফরাসি ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের সঙ্গে ২০২০ ফরাসি ওপেনে দেখা হবে।’

৩৮ বছর বয়সি সুইস মহাতারকা প্যারিস মাস্টার্স থেকে নাম তুলে নেওয়ার অর্থ হল চলতি মৌসুমে এর পরে তাকে লড়াই করতে দেখা যাবে আগামী মাসে এটিপি ফাইনালসে। লন্ডনে যে প্রতিযোগিতায় ফেডেরারের পাশাপাশি খেলবেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, দানিল মেদভেদেভ, দমিনিক থিম এবং স্তেফানোস চিচিপাসের মতো খেলোয়াড়। তবে প্যারিসে যেহেতু ফেদেরার সরে গেলেন, তার জায়গায় কোর্টে নামার সুযোগ পেয়েছেন আন্দ্রে সেপ্পি। ফেদেরার না থাকলেও প্যারিস মাস্টার্সে খেলবেন নাদাল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading