আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১১:০৫

নিষেধাজ্ঞার কারণে বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। অবশেষে দলে ফিরছেন মেসি । সেই সঙ্গে ইনজুরি দলে ফিরছেন গোলরক্ষক রোমেরো। তবে আগামী মাসের মাঝামাঝি সময়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। সে ম্যাচের দল ঘোষণা করেছে কোচ লিওনেল স্ক্যালোনি।

কোপা আমেরিকার পর থেকেই নিষেধাজ্ঞায় ছিলেন মেসি। প্রায় ৩ মাস পর আবারো জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগ পাচ্ছেন তিনি। নভেম্বরের ১৫ তারিখে সৌদি আরবের রিয়াদে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আকাশি-সাদা জার্সিধারীরা। কোপা আমেরিকার সেমি ফাইনালে এই ব্রাজিলের কাছেই হেরে যায় আর্জেন্টিনা। এবার সেটার বদলা নেয়ার সুযোগও থাকবে মেসিদের সামনে।

আর্জেন্টিনা স্কোয়াড: গোলরক্ষক: রোমেরো, হুয়ান মুসসো, এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগ: ওটামেন্দি, পেজ্জেলা, বালের্দি, রোহো, কানেমান, ফোয়েথ, সারাভিয়া, ট্যাগ্লেফিয়াকো। মধ্যমাঠ: গুইডো রদ্রিগেজ, মাতিয়াস জারকো, প্যারাদেস, ডি মারিয়া, আকুনা, ওকেম্পোস, পেরেইরা, ডি পল, এঙ্গেল কোরেয়া, লামেলা। আক্রমণভাগ: মেসি, লাউতারো মার্টিনেজ, দিবালা, অ্যাগুয়েরো, নিকোলাস গঞ্জালেজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading