সাকিব ভুল করেছে, অপরাধ করেনি মাহমুদুল্লাহ

সাকিব ভুল করেছে, অপরাধ করেনি মাহমুদুল্লাহ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০

তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে টাইগাররা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইন্ডিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আইসিসি’র কাছ থেকে নিষেধাজ্ঞা পেয়েছে। তার অবর্তমানে টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

গতকাল বুধবার দেশ ছাড়ার আগে জানিয়ে গিয়েছেন সাকিবের প্রতি দলের সবার সমর্থন রয়েছে। আগামী ৩, ৭ ও ১১ নভেম্বর ছোট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ-ইন্ডিয়া। যথাক্রমে দিল্লি, নাগপুর, রাজকোটে আয়োজন করা হবে ম্যাচগুলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিবের জন্য আমরা সবাই ব্যথিত। আমরা সবাই জানি সে কতটুকু গুরুত্বপূর্ণ দলের জন্য, আমাদের দেশের জন্য। হয়তবা তিনি একটা ভুল করেছে, কিন্তু কোনও অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন তার সাঙ্গেই আছে। আমরা সবাই তাকে যেভাবে ভালোবাসতাম সেভাবে আগের মতোই ভালোবাসব।’ ইন্ডিয়া সফর নিয়ে আশাবাদী তার দল এমনটাই জানিয়েছেন এই সিনিয়র টাইগার ক্রিকেটার। তিনি বলেন, ‘ইন্ডিয়া সফর কঠিন হবে, তাদের পরিসংখ্যান সেটাই বলে, তবে অসম্ভব না। দল হিসেবে আমাদের ভালো করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading