রোনালদোর গোল – শীর্ষে জুভেন্টাস

রোনালদোর গোল – শীর্ষে জুভেন্টাস

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৫

ম্যাচের ৯৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ৯ জনের জেনোয়াকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। এই জয়ে দলটি সিরি আ’র শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।

খেলার শুরুতে জেনোয়ার ডিফেন্সে বেশ কিছু আক্রমণ প্রতিহত হওয়ার পর ৩৬তম মিনিটে ডেডলক ভাঙেন জুভেন্টাসের লিওনার্দো বনুচ্চি। কর্নার শট থেকে বল পেয়ে দারুণভাবে প্রতিপক্ষের ডি-বক্সে পাঠিয়ে দেন জুভেন্টাসের বেটানকার  আর তা থেকে চটজলদি ফিনিশিং দেন বনুচ্চি। গোল শোধ করতে অবশ্য মাত্র ৪ মিনিট সময় নেয় জেনোয়া। স্বাগতিক ডিফেন্সকে বোকা বানিয়ে গোলটি করেন জেনোয়ার মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়ামে। দ্বিতীয়ার্ধে কঠিন বিপদে পড়ে যায় সফরকারী দল। ৫১ থেকে ৫৭, এই ৬ মিনিটের মধ্যেই দলটির দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমে দিবালার জার্সি ধরে দু’বার টানাটানি করে দ্বিতীয় হদুল কার্ড তথা লাল কার্ড দেখেন ফ্রান্সেসকো ক্যাসাটা। এরপর সেই দিবালাকেই ফাউল করেন পান্দেভ। এবার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন ফেদেরিকো মার্চেত্তি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading