সমবায়ের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব – রাষ্ট্রপতি

সমবায়ের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব – রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:০৬

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, সমবায়ের মাধ্যমে আয়-বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, সমবায় পদ্ধতি পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা, মূল্যবোধের চর্চা এবং সম্মিলিতভাবে টিকে থাকার নীতিতে বিশ্বাস করে। রাষ্ট্রপতি বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করার লক্ষ্যে সমবায় কার্যক্রমকে আরো গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে আরো তত্পর হওয়ারও আহবান জানিয়েছেন।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (০১ নভেম্বর) এক বাণীতে এ আহবান জানান রাষ্ট্রপতি। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। তিনি (বঙ্গবন্ধু) সমবায়কে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশের সংবিধানেও মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায় মালিকানার বিধান রাখা হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রতিটি সমবায় সমিতি গণমানুষের মৌলিক সমস্যা নিরসনে এক একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি উল্লেখ করেন, পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচন, নতুন-নতুন কর্মসংস্থান সৃষ্টি, উত্পাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই সমবায় কার্যক্রমের সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলের সততা, নিষ্ঠা ও আন্তরিকতা একান্ত কাম্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading