বল টেম্পারিংয়ের শাস্তি পাচ্ছেন পাকিস্তানের শেহজাদ

বল টেম্পারিংয়ের শাস্তি পাচ্ছেন পাকিস্তানের শেহজাদ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৪৫

পাকিস্তান জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ বল টেম্পারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আর এতেই গুনতে হচ্ছে জরিমানা। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জবের হয়ে অধিনায়কত্ব করেন আহমেদ শেহজাদ। কায়েদ-ই-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাব এবং সিন্ধের মধ্যকার ম্যাচে বলের আকৃতি পরিবর্তন করেন শেহজাদ। শেহজাদের এমন কান্ডে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার একাউন্ট থেকে জানানো হয়, ‘সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক আহমেদ শেহজাদকে বল টেম্পারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।’ পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে সিন্ধের বিপক্ষের ম্যাচে শেহজাদ বল টেম্পারিং করেন বলে ম্যাচ রিপোর্টে জানান ম্যাচ রেফারি। ঘরোয়া টুর্নামেন্টে বল টেম্পারিংয়ের অভিযোগে এবার অবশ্য কোনো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন না এই ব্যাটসম্যান। তবে পাকিস্তানের হয়ে ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ওপেনারকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading