ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪০

পাকিস্তানের রাজনীতি উত্তপ্ত \ মাঠে ইসলামপন্থীরা

পাকিস্তানের রাজধানীতে একটি ইসলামি রাজনৈতিক দলের কয়েক হাজার নেতা-কর্মী দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অর্থনৈতিক দুর্ভোগের কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা। সরকারি বিভিন্ন ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে দাঙ্গা পুলিশ কনটেইনার ব্যবহার করে ব্যারিকেড বসিয়েছে। জানা গেছে, এই বিক্ষোভের ডাক দিয়েছেন জমিয়তে উলেমা-ই-ইসলাম দলের প্রধান মাওলানা ফজলুর রহমান। তিনি ইমরান খানকে পদত্যাগের জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। কয়েক শ কার ও বাস নিয়ে  গত রবিবার ‘আজাদি মার্চ’ শুরু হয়। গত বৃহস্পতিবার মধ্যরাতে তা রাজধানী করাচিতে পৌঁছেছে। সরকার অনুমোদিত উন্মুক্ত স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এখানে দলীয় পতাকা নাড়িয়ে স্লোগান দিচ্ছেন তারা। গতকাল শনিবার দেশটির ‘রেড জোন’ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত শিপিং কনটেইনার সড়কে স্থাপন করেছে। এই এলাকায় রয়েছে দেশটির পার্লামেন্টে, সুপ্রিম কোর্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন। ফজলুর রহমান ইঙ্গিত দিয়েছেন, আজ রবিবারের মধ্যে ইমরান পদত্যাগ না করলে বিক্ষোভকারীদের নিয়ে তিনি রেড জোনে প্রবেশ করবেন। কোনও চাপেই তিনি নতি স্বীকার করবেন না। গত শুক্রবার রাতে দেওয়া ভাষণে জমিয়ত নেতা বলেছেন, তাদের মিছিল শান্তিপূর্ণ। কিন্তু ইমরান খানের সরকারি বাসভবনে প্রবেশ করে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। তিনি দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়েছেন। এই বিক্ষোভে কোনও নারী অংশ নিচ্ছেন না।  সূত্র: বিবিসি ও বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading