‘চিকু’ নামের এক কিশোরকে কোহলি’র খোলা চিঠি, নেট-দুনিয়ায় তোলপাড়
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১২:৪১। আপডেট ১৭:০৩
শেখফারুক : এ মুহুর্তে বিশ্বের সবচেয়ে নামী ও দামী ক্রিকেট তারকা বিরাট কোহলি’র এক চিঠি নিয়ে নেট-দুনিয়ায় হৈচৈ পড়ে গেছে। হ্যাঁ, কোহলি ওই চিঠিটি লিখেছেন ১৫ বছরের এক কিশোরকে। নাম তার ‘চিকু’। তাকে লিখেছেন ইন্ডিয়ার ক্রিকেট অধিশ্বর কোহলি যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। সর্বোচ্চ শতরানও তার ঝুলিতেই। তিনি কেন চিকুকে চিঠি লিখলেন? সেটা নিয়ে আগ্রহ কোহলি ভক্তদের পাশাপাশি বিশ্বের ক্রিকেট-ভক্তরাও যুক্ত হয়েছেন। নেট জগতে এই নিয়ে তোলপাড় চলছে।
জানা যায়, ওই চিকু নামে কিশোর আর কেউ নন, তিনি স্বয়ং বিরাট কোহলি। চিকু তার ছোটবেলার ডাক নাম। ০৫ নভেম্বর কোহলির জন্মদিন, ৩১ বছর পূর্ণ হলো। জন্মদিন উপলক্ষে কোহলি যখন ইন্ডিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত, সমর্থক ও বিশিষ্টজনদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন, ঠিক তখনই তিনি স্মরণ করেছেন ফেলা আসা অতীতকে। ছেলেবেলার ‘চিকু’ নামের অড়ালে লুকিয়ে থাকা নিজের কিশোর স্বত্ত্বাকে। টুইটারে পোস্ট করেছেন তার খোলা চিঠি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই চিঠি নিয়ে নেটিজেনরা মেতে ওঠেছে। এরমধ্যে টুহটারে লক্ষাধিক লাইক পড়েছে, শেয়ার হয়েছে হাজার হাজার।
পেছনে ফেলা আসা ১৫ বছরের চিকু’কে ৩১-এর শোনালেন আত্মোপলব্ধির কথা, বোধের কথা, স্বপ্নের কথা। ইংলিশে লেখা চিঠিটির অংশবিশেষ বাংলায় অনুবাদ এখানে তুলে দেয়া হলো।
“হেই চিকু, সবার আগে জন্মদিনের শুভেচ্ছা। আমি জানি, আমার কাছে তোমার ভবিষ্যত্ নিয়ে তোমার অনেক প্রশ্ন রয়েছে। সেই সব প্রশ্নের খুব বেশি প্রশ্নের জবাব দিতে পারব না বলে আমি দুঃখিত।
কারণ জানি না, দোকানের মিষ্টিগুলো কিভাবে বিস্ময়কর হয়, প্রত্যেক চ্যালেঞ্জগুলো রোমাঞ্চকর হয়ে ওঠে এবং প্রত্যেক হতাশা শেখার সুযোগ করে দেয়। তুমি এখন এসব বুঝবে না, তবে জীবনের চূড়ান্ত গন্তব্যের চেয়ে লক্ষাভিমুখী যাত্রাটা গুরুত্বপূর্ণ। এবং যাত্রাটাই বিশেষ গুরুত্বপূর্ণ।
আমি তোমাকে বলতে চাই যে, বিরাট (কোহলি), জগতে জীবন খুবই গুরুত্ববহ। কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে জীবনের প্রত্যেকটি সুযোগ সদ্ব্যবহার করার জন্য। যখনই সুযোগ আসবে, কাজে লাগাও। যে সব পেয়ে গেছো সেগুলোর জন্য চেষ্টা করো না। (তাহলে) তুমি ব্যর্থ হবে। সকলের ক্ষেত্রে সেটাই হয়।
তৃমি শপথ গ্রহণ করো যে জীবনে বড় হওয়ার লক্ষ্য পূরণে ভুল করবে না। আর সেটা প্রথম বারে যদি না পারো, বার বার চেষ্টা চালিয়ে যাও”।

