আজ রাজকোর্টে ২য় টি-টোয়েন্টি

আজ রাজকোর্টে ২য় টি-টোয়েন্টি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ

দিল্লির বায়ু দূষণের সঙ্গে লড়াই করে প্রথম টি-২০ জিতেছে বাংলাদেশ। সেই সুখের স্মৃতি নিয়ে আজ (৭ নভেম্বর) সন্ধ্যায় সিরিজ জয়ের লক্ষে রাজকোর্টে নামবেন টাইগাররা। তবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নামার আগে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দিল্লিতে প্রথম ম্যাচে ব্যাট, বল ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে মাত্র ৭ বলে ১৫ রান তুলেছিলেন টাইগার অধিনায়ক। একটি চার ও শেষ বলে ছক্কা হাঁকিয়ে শেষ পর্যন্ত সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এই ছক্কার মাধ্যমে ৪৮তম ছক্কা হাঁকালেন তিনি। আরও দুটি ছক্কা মারলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কার মালিক হয়ে যাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের পরেই রয়েছেন তামিম ইকবাল। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের হয়ে মোট ৪১টি ছক্কা রয়েছে এই ওপেনারের। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সম্প্রতি আইসিসি থেকে নিষেধাজ্ঞা প্রাপ্ত সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ৩৩টি ছক্কা মেরেছেন। টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর বিশ্ব তালিকার সবার উপরে অবস্থান রহিত শর্মার। ইন্ডিয়ার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক ক্যারিয়ারে মোট ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৫টি ছক্কা মেরেছেন ইউনিভার্সাল বস খ্যাত এই তারকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading