অর্থ পাচারের দায়ে ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ২১ কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড

অর্থ পাচারের দায়ে ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যানসহ ২১ কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

মুদ্রা পাচারের মামলায় ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডিসহ ২১ জন কর্মকর্তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ম্যাক্সিম ফাইন্যান্সের চেয়ারম্যান মুহাম্মদ মফিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হাবিবুর রহমান, পরিচালক মুহাম্মদ হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খায়রুল বাশার সজল, আবদুল হান্নান সরকার, সৈয়দ শরিফুল ইসলাম, এইচএম আমিরুল ইসলাম, মো. ওলিয়ার রহমান, ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান (তপন), মোহাম্মদ সোলাইমান সরোয়ার, হারুন আর রশিদ, শেখ আবদুল্লাহ আল মেহেদী, সৈয়দ জাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, এমএ সাদী, আসলাম হোসাইন, মেহেদী হাসান মোজাফ্ফর, ইমতিয়াজ হোসেন কাওসার ও মিজানুর রহমান। দুদকের সহকারী পরিদর্শক হারুন-অর রশিদ তালুকদার জানান, আসামিদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি পাচার করা ৩০০ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৭৩৯ টাকার দ্বিগুণ ৬০৩ কোটি ৮৬ হাজার ২৫ হাজার ৪৭৮ টাকা জরিমানা করা হয়েছে। সে হিসাবে আসামিদের প্রত্যেকের জরিমানা হয় ২৮ কোটি ৬৬ লাখ এক হাজার ২১৩ টাকা। আগামী ৬০ দিনের মধ্যে এই টাকা রাষ্ট্রের অনুকূলে জমা না দিলে তা সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে আদায়যোগ্য হবে বলে জানান হারুন-অর রশিদ। এমএলএম ব্যবসার ..চলমান পৃ-২ ক-১

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading