প্রথম বিবাহ বার্ষিকী যেভাবে উপভোগ করবেন রণবীর-দীপিকা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। গত বছর ১৪ নভেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহয়ের সঙ্গে। আজ সেই ১৪ নভেম্বর। তাদের প্রথম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে বিশেষ পরিকল্পনাও রয়েছে তাদের। বিয়ের পর থেকে বড় অনুষ্ঠান কিংবা বিশেষ পার্বণ পরিজনদের সঙ্গে নিয়েই উদ্যাপন করেছেন দু’জনে। এ বারেও তার অন্যথা হবে না বলেই শোনা যাচ্ছে। কোনও প্রাইভেট বিচে নিভৃতযাপন নয়, বরং দীপিকা-রণবীর ঠিক করেছেন, নিজেদের বিশেষ দিনটিতে দুই পরিবারকে আরও কাছাকাছি নিয়ে আসবেন। আজ পাডুকোন এবং ভবনানী পরিবার একসঙ্গে পাড়ি দিচ্ছেন কয়েকটি ধর্মীয় স্থানে। প্রথমে তিরুপতি বালাজি, পরে পদ্মাবতী মন্দিরে যাবেন তারা। আগামীকাল (১৫ নভেম্বর) দিন অমৃতসরের স্বর্ণমন্দির রয়েছে তাদের দর্শনীয় স্থানের তালিকায়। সে দিনই আবার মুম্বইয়ে ফিরে আসবেন রণবীর-দীপিকা। দুই তারকার বিয়ে দেশের উত্তর ও দক্ষিণী সংস্কৃতির মেলবন্ধনও বটে। সেটিই উদ্যাপিত হবে তাদের প্রথম বিবাহবার্ষিকীতে। গত বছর ১৪ ই নভেম্বর দক্ষিণ ইন্ডিয়ান রীতি মেনেই, ঐতিহ্য মাফিক বিবাহ বন্ধনে আবব্ধ হয়েছিলেন বলি জগতের অন্যতম তারকা দীপিকা ও রণবীর। উত্তর ইন্ডিয়ান রীতি মেনেও বিবাহ করেন তারা। ইতালির নির্জন লেক কোমোতে শুধুমাত্র কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে শুভ পরিণয় সম্পন্ন হয় তাদের। তবে সোশ্যাল মিডিয়াতে তারা নিজেদের বিয়ের প্রায় সমস্ত ছবিই শেয়ার করেছিলেন। ২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’-তে দীপিকা ও রণবীরকে প্রথম একসঙ্গে দেখা যায়। এরপর এই দম্পতি ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবতী’ এ দেখা গিয়েছিল। এরপর এই দম্পতিকে দেখা যাবে ‘৮৩’তে। এখানে কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর। দীপিকাকে কপিলের স্ত্রী রুমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে। যেখানে এসিডে পুড়ে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘গলি বয়’। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন আলিয়া ভাট। সিনেমাটি বক্স অফিসে তো ভালোই জায়গা করে নিয়েছে, সেইসঙ্গে আন্তর্জাতিক সিনেমার জগতেও স্থান করে নিয়েছে। সূত্র: আনন্দবাজার

