দুদকের মামলায় সেলিম প্রধান রিমান্ডে

দুদকের মামলায় সেলিম প্রধান রিমান্ডে

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বুধবার (১৩ নভেম্বর ) শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৩১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সেলিম প্রধানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর বিচারক রিমান্ডের আবেদনটি আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করেন।ওই দিন (৩ নভেম্বর) আসামি সেলিম প্রধান অসুস্থ থাকায় ফের শুনানির জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন। গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইট ছাড়ার আগ  মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা দায়ের করে র্যাব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading