সর্বদল বৈঠকে অর্থনীতি, কাশ্মীরে আটক করে রেখার বিষয় তুলল বিরোধীরা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২
রবিবার সকালে সর্বদলীয় বৈঠক ডাকেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি, পরে তিনি জানান, ৩৭টি দল যোগ দিয়েছিল সর্বদল বৈঠকে সর্বদল বৈঠকে অর্থনীতি, কাশ্মীরে আটক করে রেখার বিষয় তুলল বিরোধীরা সর্বদল বৈঠকে বিরোধী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি। সংসদের শীতকালীন অধিবেশনের আগে, রবিবার সর্বদল বৈঠকে অর্থনীতি, বেকারত্তব এবং কাশ্মীরে নেতাদের আটক করে রাখার ইস্যু তুলে ধরল বিরোধীরা, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘বেকারত্ত্ব, অর্থনৈতিক সঙ্কট…সাধারণ মানুষের সঙ্গে যোগ রয়েছে এমন ইস্যুগুলি আমরা তুলে ধরেছি। অনেক সাংসদই ফারুক আবদুল্লার বিষয়টিও তুলে ধরেছেন। তাকে সংসদের আলোচনায় যোগ দিতে অনুমতি দিতে হবে’। বৈঠকের পর, কংগ্রেস সাংসদ ও নেতা গুলাম নবি আজাদ সাংবাদিকদের বলেন, ‘ফারুক আবদুল্লাকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। তাকে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দিতে হবে’। পাশাপাশি জেলে থাকা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকেও সংসদের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়ার দাবি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। কঠিন জন নিরাপত্তা আইনে আটক ফারুক আবদু্ল্লা রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেন, ‘কীভাবে একজন সাংসদকে অবৈধভাবে আটক করে রাখা যায় ? তাকে সংসদের অধিবেশনে আসতে দিতে হবে’।

