কলকাতার নতুন ছবিতে সাবা

কলকাতার নতুন ছবিতে সাবা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন সোহানা সাবা। বিভিন্ন ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলা থেকেই। এবার কলকাতার নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আগামী মাস থেকে শুরু হচ্ছে এর শুটিং। তবে এখনই নতুন ছবির নাম বলতে নারাজ সোহানা সাবা। তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন ছবির শুটিং শুরু করব। আমার অংশের কাজটি টানা করা হবে। তবে ছবির বিষয়ে এখন কিছু বলতে চাই না। পরিচালকের অনুরোধে গোপন রাখছি। কিছুদিন পর সব জানানো হবে। শুধু এটুকু বলে রাখি, এ ছবির মধ্য দিয়ে দর্শক নতুন এক সাবাকে দেখতে পারবে।’ গত বছর কলকাতায় মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ ছবি ‘ষড়রিপু’। আর মুক্তির অপেক্ষায় আছে হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’ ছবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading