শিশুতোষ ধারাবাহিকে দীপা

শিশুতোষ ধারাবাহিকে দীপা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৮

ছোটপর্দার গুণী অভিনেত্রী দীপা খন্দকার। বর্তমানে ছোটপর্দায় আর সেভাবে পাওয়া যায় না তাকে। তবে গত বছর থেকে  অভিনয় করছিলেন করেন দুরন্ত টিভির শিশুতোষ ধারাবাহিক ‘গল্প শেষে ঘুমের দেশে’ নাটকে। নাটকটি ছোট্ট সোনামণিদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার আরও একটি শিশুতোষ ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন দীপা। যার নাম ‘মেছো তোতা গেছো ভূত’। আগামী ডিসেম্বর থেকে শুরু হবে এর শুটিং। শিশুতোষ ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘প্রথম শিশুতোষ ধারাবাহিকে কাজ করার পর এর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন এই কাজটি করতে যাচ্ছি। শিশুরা ঘরের বাইরে বিনোদনের সুযোগ কম পাচ্ছে। আর ঘরে থাকাকালীন বিনোদনের চাহিদা পূরণ করছে গেম নয়তো বা কার্টুন দেখে। এসব থেকে শিক্ষার সুযোগ খুব একটা নেই বললেই চলে। তাই আমি মনে করি, শিশুদের জন্য এ ধরনের নাটক আরও বেশি বেশি নির্মাণ হওয়া জরুরি।’ ‘মেছো তোতা গেছো ভূত’ নাটকটি শীঘ্রই প্রচার হবে দুরন্ত টিভির পর্দায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading