মঞ্চে ফিরছেন তৌকীর
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪০
জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমানতালে ব্যস্ত তিনি। সেই সঙ্গে ব্যস্ত নির্মাণ কাজে। এ অভিনতোকে দেখা মঞ্চনাটকেও। কুড়িয়েছেন প্রশংসা। রচনা করেছেন তিনটি মঞ্চনাটক। এগুলো হলো: প্রতিসরণ (২০১২), ইচ্ছেমৃত্যু (২০১৩), অজ্ঞাতনামা (২০১৫)। দীর্ঘ বিরতি ভেঙে আবারো মঞ্চনাটক রচনা করলেন তিনি। তবে নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। তৌকীর আহমেদ বলেন, অনেক দিন পর মঞ্চের জন্য নাটক লিখেছি। এখনো নাটকের নাম চূড়ান্ত করিনি। নতুন বছরে নাট্যকেন্দ্রের ব্যানারে নাটকটি মঞ্চে আসবে। এ বিষয়ে এখন আর বেশি কিছু বলতে চাই না। অন্যদিকে ২০১৭ সালের ‘হালদা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন নুসরাত ইমরোজ তিশা। আগামী ৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তারা।

