ফরিদপুর মেডিক্যাল কলেজে দুর্নীতি তদন্ত করছে সংসদীয় কমিটি

ফরিদপুর মেডিক্যাল কলেজে দুর্নীতি তদন্ত করছে সংসদীয় কমিটি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মালামাল ক্রয়ের অনিয়ম তদন্ত করছে সংসদীয় কমিটি। এ লক্ষ্যে সাব-কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সাব-কমিটিকে দুই মাসের মধ্যে অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে। সাব কমিটির অন্য সদস্যরা হলেন- আ ফ ম রুহুল হক, মো. আব্দুল আজিজ ও জাকিয়া নূর। বৈঠকে ড়েঙ্গু, চিকুনগুনিয়া মোকাবিলা, এডিস মশার বিস্তার রোধ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিত্সা সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার বিভাগ এবং করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এ ব্যাপারে তত্পরতা বাড়াতে দিকনির্দেশনা দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া, জাতীয় হূদরোগ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাসপাতালটির সেবা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে স্থায়ী কমিটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading