টটেনহ্যামের নতুন কোচ মরিনিয়ো

টটেনহ্যামের নতুন কোচ মরিনিয়ো

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০

আগামী চার বছরের জন্য টটেনহ্যাম হটস্পারের কোচের দায়িত্ব নিয়েছেন চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ জোসে মরিনিয়ো। গতকাল বুধবার (২০ নভেম্বর) টটেনহ্যামের ওয়েবসাইটে এক বিবৃতিতে মরিনিয়োর সাথে চুক্তির খবর জানানো হয়। ২০২২/২৩ মৌসুম পর্যন্ত এই পর্তুগিজ কোচের সাথে চুক্তি হয়েছে তাদের। ম্যানচেস্টার ইউনাইটেডের একের পর এক ব্যর্থতার দায়ে গত ডিসেম্বরে বরখাস্ত হয়েছিলেন মরিনিয়ো।

গত প্রায় এক বছর নতুন কোনো ক্লাবের সাথে তিনি চুক্তি করেননি। চেলসিকে দুই দফায় তিনবার প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো মরিনিয়ো নতুন কাজ পেয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘টটেনহ্যামের মূল দল এবং একাডেমির ছেলেদের মান অসাধারণ। তাদের সাথে কাজ করতে পারব, এই ব্যাপারটাই আমাকে আকৃষ্ট করেছে।’ এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে পচেত্তিনোকে বরখাস্ত করার খবরটি নিশ্চিত করে টটেনহ্যাম ক্লাব কর্তৃপক্ষ। ২০১৪ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ বছর ক্লাবটির কোচ ছিলেন এই আর্জেন্টাইন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading