চাকরি ছাড়লেন ম্যারাডোনা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমনাসিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন এখনো তিন মাস হয়নি। এর মধ্যেই কোচের চাকরিটা ছেড়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০১০ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের পদ ছাড়ার পর এটিই ছিল নিজ দেশে তার প্রথম দায়িত্ব। ম্যারাডোনা দায়িত্ব নেওয়ার সময় লিগে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল জিমনাসিয়া। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনার অধীনে আট ম্যাচের তিনটি জিতে টেবিলের ২২ নম্বরে উঠে আসে তারা। গত বছরের সেপ্টেম্বরে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদস লে সিনালোয়ার দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। নয় মাস পর স্বাস্থ্যগত কারণে সেই দায়িত্ব ছেড়ে দেন।

