ইডেনে আজ দিবা-রাত্রির টেস্ট

ইডেনে আজ দিবা-রাত্রির টেস্ট

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

গোলাপি বল খেলতে মুখিয়ে ইন্ডিয়া-বালোদেশ

আজ (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কলকাতার ইডেন গার্ডেনসে আজ দিবা-রাত্রির টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এই টেস্টের মধ্য দিয়ে ইতিহাসের অংশ হয়ে যাবে দু’দল। তাই রোমাঞ্চিত সব পক্ষ। নতুন অভিজ্ঞতা অর্জনের পথে আছে কিছু শঙ্কাও। সবকিছু পেছনে ফেলতে কয়েকদিন গোলাপি বলে অনুশীলন চালিয়েছে দুলদুটি। কুকাবুরা বলের পরিবর্তে এসজি বলে খেলা হবে বলেও অনুশীলনে আলাদা সতর্ক বাংলাদেশ। প্রথম টেস্টে বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মিশনে গোলাপি বলকে নিজেদের আপন করে চায় টিম টাইগার্স। অন্য দিকে আরেকটি জয়ের জন্য মুখিয়ে আছে ইন্ডিয়া। আজ (২২ নভেম্বর) ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে ইন্ডিয়ার সাবেক অনেক কিংবদন্তি ক্রিকেটাররাও থাকবেন। ২০০০ সালে অভিষেক টেস্টে অংশ নেওয়া বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও থাকবেন উদ্বোধনী দিনে। দিবা-রাত্রির টেস্ট ঘিরে কলকাতায় দর্শকদের মধ্যে প্রবল উত্সাহ। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে প্রথম চার দিনের সব টিকেট! গোলাপি বলের ম্যাচকে ঘিরে যেন গোলাপি রঙে সেজেছে কলকাতা। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে জ্বলছে গোলাপি বাতি, কোথাও করা হয়েছে গোলাপি রং। স্টেডিয়ামের স্তম্ভ ঢেকে দেওয়া হয়েছে একই রংয়ের কাপড় দিয়ে। এই ঐতিহাসিক টেস্টের সমস্ত আয়োজন বিসিসিআই এবং সিএবি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে করা হয়েছে। আয়োজনটা ঠিকমতো করতে পেরে দারুণ রোমাঞ্চিত গাঙ্গুলী, ‘আমি ভীষণ রোমাঞ্চিত, দেখুন চারদিনের টিকিট বিক্রি হয়ে গেছে। টেস্টে ম্যাচে এমনটা হচ্ছে ভাবা যায়?’ এবার দেখার পালা, নতুন ‘পিঙ্ক সিটি’র এই মুগ্ধতা শেষ পর্যন্ত ম্যাচেও ছড়ায় কিনা!

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading