বিশ্বের শীর্ষ ধনীদের শহরে নিদারুণ অর্থ সংকট’!

বিশ্বের শীর্ষ ধনীদের শহরে নিদারুণ অর্থ সংকট’!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

মেডিনার বাসিন্দা জেফ বেজোস এবং তার বান্ধবী লরেন স্যানচেজ। তিনি বিশ্বের দু নম্বর শীর্ষ ধনী। আর তার প্রতিবেশী হচ্ছেন এক নম্বর ধনী বিল গেটস। সিয়াটল থেকে লেকের অপর পারে ছোট্ট শহর মেডিনা। এখানে থাকেন প্রায় তিন হাজার মানুষ। এই শহরে গড়ে একটা বাড়ির দাম ২৮ লাখ ডলার। মেডিনায় যারা থাকেন তারা এই গ্রহের সবচেয়ে ধনী কিছু মানুষ। বিশ্বের এই মুহূর্তের এক নম্বর ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার ঠিক পরেই দু নম্বরে থাকা আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস- দুজনেই এই শহরের বাসিন্দা। ফোর্বসের হিসাবে তাদের দুজনের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২০ হাজার নয়শো কোটি ডলার। কিন্তু তারপরও মেডিনা শহর আছে ভীষণ অর্থকষ্টে। পুলিশ বা এরকম আরও নানা রকমের পাবলিক সার্ভিস দিতে হিমশিম খাচ্ছেন শহরের পৌর কর্মকর্তারা। ঠিকমত রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না অনেক অবকাঠামো। কী অদ্ভূত বৈপরীত্য! মেডিনার প্রতিটি পরিবারের গড়পড়তা আয় এক লাখ ৮৬ হাজার ডলার। সিয়াটলে গড়পড়তা আয় হচ্ছে ৮০ হাজার। আর যুক্তরাষ্ট্রের পরিবার পিছু গড়পড়তা আয় আরও কম, ৬০ হাজার। গড়পড়তা আয় বিবেচনায় নিলে পুরো যুক্তরাষ্ট্রে মেডিনার পোস্ট কোড ধনী এলাকা হিসেবে সাত নম্বরে। লেক ওয়াশিংটনের তীরে মেডিনা শহরে বিল গেটসের বিশাল বাড়ি। তালে মেডিনার পৌর কর্মকর্তারা কেন শহরটি পরিচালনা করতে গিয়ে এরকম অর্থসংকটে পড়েছেন? লেক ওয়াশিংটনের তীরে বিশ্বের সবচেয়ে দামী এবং বিশাল সব প্রাসাদোপম বাড়ি। বিল গেটসের বাড়িটাই এত বিশাল যে, এটির বর্ণনা নিয়ে উইকিপিডিয়ায় একটা আলাদা পাতাই রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিল গেটসের বাড়িতে আছে ২৪ টি বাথরুম এবং একটি বিশাল অভ্যর্থনা হল। যেখানে এক সঙ্গে দুশো অতিথিকে আপ্যায়ন করা হয়। বাড়িটির দাম নাকি এখন বারো কোটি ৮০ লাখ ডলার। কিন্তু বাসিন্দাদের অর্থবিত্ত যাই থাক, মেডিনার অর্থ সংকট দিনে দিনে তীব্র হচ্ছে। সামনের বছর নাগাদ তাদের বাজেট ঘাটতি দাঁড়াবে পাঁচ লাখ ডলারে। আগামী পাঁচ বছরে এটি ৩৩ লাখ ডলার ছাড়িয়ে যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading