বর্ণবাদী মন্তব্যে বিরক্ত আর্চার

বর্ণবাদী মন্তব্যে বিরক্ত আর্চার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

ফুটবলারদের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা বেড়েই চলেছে। এবার ক্রিকেটের মাঠেও সেটি দেখা গেল। আর এই অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পঞ্চম দিনে ম্যাচ বাঁচানোর জন্য লড়ছিল ইংলিশরা। সফরকারী দলের পেসার আর্চার ব্যাটিংয়ে নামলে তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন। ম্যাচ শেষে আর্চার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমানের সুরে অভিযোগ তুলেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মআর্মিরা আমাদের বরাবরের মতোই পাশে ছিল।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading