শচীনের উপদেশেই ইন্ডিয়ার জয়
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২
কলকাতায় বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের অভিষেক টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে ইন্ডিয়া। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় পেতে ভূমিকা ছিল অধিনায়ক বিরাট কোহলির। এমন সাফল্যের পেছনে অবশ্য ভূমিকা ছিল আরেক ইন্ডিয়ান কিংবদন্তিরও! মাস্টার ব্লাস্টার শচীনের উপদেশই এই টেস্ট জিততে ভূমিকা রেখেছে বলে জানালেন বিরাট কোহলি। তিনি জানান, ‘তোমাকে দ্বিতীয় সেশনকে মনে করতে হবে সকালের সেশন। যখন নাকি অন্ধকার হয়ে আসবে তখন বল সুইং করবে। আবার প্রথম সেশনকে মনে করতে হবে লাঞ্চ থেকে টি ব্রেকের সময় হিসেবে।’ সে হিসেবে পরিকল্পনাও পাল্টাতে হবে।’ গোধূলিতে ব্যাট করা কষ্টকর- এমন অভিযোগ অনেকেই করেছেন। তবে কোহলি বললেন ভিন্ন কথা, ‘ভাগ্যক্রমে আমি আলোর নিচে যখন ব্যাট করতে নামি তখন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়নি। মনে করি ভবিষ্যতে হয়তো সেটা চ্যালেঞ্জিং কিছু হয়ে দাঁড়াবে। তবে অভিজ্ঞতাটা ভিন্ন। তবে যখন ব্যাট হাতে নেমেছি, মনে হয়েছিল আইপিএলের মতো আবহ। তাই প্রথম বল থেকেই মারতে চেষ্টা করেছি।’

