ইনজুরি কাটিয়ে দলে অ্যালেন

ইনজুরি কাটিয়ে দলে অ্যালেন

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

ইন্ডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা ফিরে পেলেন ফ্যাবিয়ান অ্যালেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলে হাঁটুর চোটে ছিটকে যান এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা দিনেশ রামদিনও আবার ফিটনেস ফিরে পেয়েছেন। আফগানদের বিপক্ষে লক্ষেৗতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল টেম্পারিং করে চার টি-টোয়েন্টি নিষিদ্ধ হওয়া নিকোলাস পুরান আছেন ইন্ডিয়ার বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে। আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে। টি-টোয়েন্টি দল: কিয়েরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, দিনেশ রামদিন, শেরফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ, কেসরিক উইলিয়ামস। ওয়ানডে দল: কিয়েরন পোলার্ড (অধিনায়ক), সুনীল আম্ব্রিস, রোস্টন চেজ, শেলডন কট্রেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading