অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মানসিক স্বাস্থ্য সমস্যায় তরুণরা

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মানসিক স্বাস্থ্য সমস্যায় তরুণরা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৪৮

তরুণদের স্মার্টফোন আসক্তি নিয়ে সম্প্রতি এই উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। গবেষণায় মনোবিদরা বলছেন, বিশ্বের এক চতুর্থাংশ তরুণ স্মার্টফোনের প্রতি এতটাই নির্ভরশীল যে ফোন হাতে না থাকলে তারা রীতিমতো অস্থির হয়ে ওঠেন। আর ফোন হাতে থাকলে তারা সময়জ্ঞান হারিয়ে ফেলেন।  ৪২ হাজার তরুণ-তরুণীর উপর চালানো এই গবেষণায় বলা হয়, এধরনের আসক্তি মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এই গবেষণাটি বিএমসি সাইকিয়াট্রিতে প্রকাশিত হয়। জরিপে অংশ নেয়া ২৩ শতাংশ তরুণ তাদের ফোনে অতিশয় আসক্ত। কিছুক্ষনের জন্য তাদের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়া হলে তাদের মাঝে উদ্বেগ-অস্থিরতা পরিলক্ষিত হয়। এধরনের আসক্তি তাদের দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে। গবেষণা বলছে, এধরনের আসক্তি তরুণদের মানসিক অবসাদ, নিদ্রাহীনতা এবং বিদ্যালয়ের খারাপ ফলাফলের জন্যও দায়ী।

মোবাইল ফোনে সারাক্ষণ: এ ধরনের আসক্তিমূলক আচরণ অন্যান্য শারীরিক ও মানিসক সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে বলে গবেষণায় বলা হয়েছে, যেমন স্ট্রেস বা শারীরিক ও মানসিক চাপ, হতাশা, খিটখিটে মেজাজ, ঘুমের অভাব এবং স্কুলের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়া। কিংস কলেজ লন্ডনের সাইকিয়াট্রি, সাইকোলজি এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউটের নিকোলা কাল্ক বলেছেন, অবস্থা এমন স্মার্টফোন যেন তাদের কাছে থাকতেই হবে। ফলে এখন স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের সমস্যাটি বোঝার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না যে স্মার্টফোন নিজেই আসক্তি তৈরি করছে নাকি এই ফোনে যেসব অ্যাপ্লিকেশন মানুষ ব্যবহার করছে, তার মাধ্যমে এই আসক্তি তৈরি হচ্ছে।’ ‘এছাড়া শিশু এবং তরুণদের মধ্যে স্মার্টফোনের ব্যবহার সম্পর্কে সচেতনতার প্রয়োজন রয়েছে এবং বাচ্চারা ফোনে কতটা সময় ব্যয় করছে অভিভাবকদের তা নিয়ে সচেতন হওয়া উচিত।’ সূত্র: বিবিসি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading