বিপিএলে আন্দ্রে রাসেল

বিপিএলে আন্দ্রে রাসেল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪

বিপিএল ও বিগ ব্যাশ শুরু হচ্ছে প্রায় একই সঙ্গে। ১১ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। বিগ ব্যাশ শুরু হচ্ছে ১৭ ডিসেম্বর থেকে। দুই ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট প্রায় একই সঙ্গে শুরু হওয়ায় তারকা খেলোয়াড় নিয়ে হচ্ছে টানাটানি। গুঞ্জন ছিল, ক্যারিবীয়ান হার্ড হিটার আন্দ্রে রাসেলকে পাওয়া যাবে না বিপিএলে। ডানহাতি পেস অলরাউন্ডার খেলবে বিগ ব্যাশে। কিন্তু এ গুঞ্জন উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার সিডনি মনিং হেরাল্ড। তারা বলছে, বিপিএলে অংশ নিতে বিগ ব্যাশকে না করে দিয়েছেন রাসেল। ফলে টি-টোয়েন্টি ক্রিকেট ফেরি করে বেড়ানো রাসেলের বিপিএল খেলা নিয়ে শঙ্কা কেটে গেছে। বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য ক’দিন আগেই রাসেলের বিপিএল খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল। এবার সব শঙ্কা দূর হয়ে গেল। রাজশাহী রয়্যালসের হয়ে মাঠ মাতাবেন রাসেল। বিপিএলে নিয়মিত খেলে আসছেন রাসেল। শেষ কয়েক বছর খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এবার তার দল রাজশাহী। যে দলে আছেন লিটন, আফিফের মতো তরুণ ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ নওয়াজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading