ঘুষের টাকাসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা আটক

ঘুষের টাকাসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা আটক

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটির জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট এইচ এম রাশেদকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক এনফোর্সমেন্ট মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল রাশেদকে গতকাল শুক্রবার ( ৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় বিএফসি রেস্টুরেন্ট থেকে আটক করে। দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমান জানান, লাইসেন্স যাচাই-বাছাই করে পাইলট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা রাশেদ একজনের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়। ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে রাশেদের বিরুদ্ধে মামলা করা হবে দুদকের উপ-পরিচালক জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading