শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন আর্থার

শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন আর্থার

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানে দারুণ কোচিং ক্যারিয়ার শেষে লঙ্কানদের দায়িত্ব নিলেন ৫১ বছর বয়সী সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার। এসএলসি সেক্রেটারি মোহন সিলভা বলেছেন, ‘মিকিকে নিয়োগ দিতে পেরে আমরা খুব খুশি। বেশ কয়েকটি দেশের প্রধান কোচ ছিলেন তিনি, তার ব্যক্তিত্ব অসাধারণ।’ নিউজিল্যান্ড দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের সঙ্গে স্বল্প মেয়াদের চুক্তিতে ছিলেন আর্থার। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের দায়িত্ব নিয়ে জেতেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানকে টেস্ট ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে তোলেন। ইংল্যান্ড বিশ্বকাপ শেষে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি পাকিস্তান। শ্রীলঙ্কায় এবার শুরু নতুন অধ্যায়, উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে দারুণ কয়েকটি বছর কেটেছে এবং আমার কিছুটা সময় ক্রিকেট থেকে দূরে থাকার দরকার ছিল। শ্রীলঙ্কার চাকরির প্রস্তাব পেয়েই আমি আলোচনা শুরু করলাম। আমি এখানে প্রতিভার খোঁজ করবো এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’ শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েই আর্থারের প্রথম মিশন সাবেক দলের বিপক্ষে। দুই টেস্টের সিরিজ খেলতে দলকে নিয়ে পাকিস্তান যাবেন। জিম্বাবুয়ান গ্র্যান্ট ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ান ডেভিড স্যাকার ও শেন ম্যাকডারমটও যোগ দেবেন সাপোর্ট স্টাফ হিসেবে। তবে গ্র্যান্ড ফ্লাওয়ার কেবল সীমিত ওভারের সিরজে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। তাতে পাকিস্তান যেতে হচ্ছে না তাকে। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading