ট্রাম্পের হুমকি পরোয়া করি না পিয়ংইয়ং

ট্রাম্পের হুমকি পরোয়া করি না পিয়ংইয়ং

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫২

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোনও হুমকিকে পরোয়া করে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঁশিয়ারির জবাবে এমন প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। গত সোমবার উত্তর কোরিয়ার প্রধান আলোচক কিম ইয়ং চোল বলেন, যুক্তরাষ্ট্রের অন্তঃসারশূন্য হুমকিকে পিয়ংইয়ং ভয় পায় না। গত রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুবই স্মার্ট একজন মানুষ। তবে ওয়াশিংটনের সঙ্গে শত্রুতার পথে হাঁটলে তাকে অনেক কিছু হারাতে হবে। প্রকৃতপক্ষে তাকে সবই হারাতে হবে। ট্রাম্পের ওই টুইটের জেরেই সোমবার পাল্টা প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিম ইয়ং চোল কোরীয় উপদ্বীপে মার্কিন ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পিয়ংইয়ং-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করতে ওয়শিংটনকে চলতি বছরের শেষ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে তা আর নবায়ন করা হবে না। পিয়ংইয়ং সম্পর্কে ট্রাম্পের তেমন কোনও ধারণাই নেই। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হ্যানয় শীর্ষ বৈঠকের কথা ছিল। কিন্তু কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐকমত্য না হওয়ায় ওই আলোচনা ভেস্তে যায়। পরে দুই কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো সাক্ষাত্ করেন ট্রাম্প ও কিম। তবে দৃশ্যত এসব সাক্ষাতে আনুষ্ঠানিক ফটোসেশনের বাইরে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। সূত্র: রয়টার্স।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading