ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি হামলা হলে সমুচিত জবাব

ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি হামলা হলে সমুচিত জবাব

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

ইরানের ওপর ইসরায়েল হামলা চালালে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ‘যদি তেল আবিব তেহরানের ওপর কোনও রকমের আগ্রাসন চালানোর মতো ভুল করে তাহলে ইরানের পক্ষ থেকে এমন জবাব দেওয়া হবে যাতে দখলদার শক্তি তার কাজের জন্য অনুশোচনা করতে বাধ্য হয়।’ সম্প্রতি ইসরায়েলের দুইজন মন্ত্রী হামলার হুমকি দেওয়ার পর এর জবাবে গত সোমবার (৯ ডিসেম্বর) মুসাবি এসব কথা বলেন।সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য ইসরায়লি হামলার জবাব দিতে একটুও দ্বিধা করবে না এবং এক মুহূর্তের জন্য আপস করবে না। বরং এ ধরনের বোকামিপূর্ণ আগ্রাসনের কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে তেহরান। এর আগে রবিবার ইসরাইলের যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, ইসরাইলের চারপাশে ইরান সামরিক স্থাপনা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, তেহরান এরইমধ্যে লেবাননে ঘাঁটি করেছে এবং সিরিয়া ও গাজাসহ আরও কয়েকটি এলাকায় ঘাঁটি গড়ার চেষ্টা করছে। নাফতালি আরও বলেন, ‘আমরা ইরানকে বলতে চাই, সিরিয়া হবে আপনাদের জন্য ভিয়েতনাম।’ এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত্জ তেহরানের ওপর সামরিক অভিযানের হুমকি দেন। তিনি বলেছেন, রেডলাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরবের সহায়তা নিয়ে ইরানের ওপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading