মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১১ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
আজ (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম-সিলেট ও কুমিল্লা-রংপুর। রংপুরের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলন করে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। বিপিএলে এবার তারুণ্যনির্ভর দল গড়েছে রংপুর। মোস্তাফিজ, তাসকিন, নাঈম শেখ, জাকির হাসান, সঞ্জিত সাহার মতো তরুণ ক্রিকেটার আছেন দলটিতে। অভিজ্ঞদের মধ্যে আছেন আরাফাত সানি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, ফজলে রাব্বিরা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে নবি ছাড়াও শাই হোপ, মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান, লুইস গ্রেগোরি, ক্যামেরন ডেলপোর্ট থাকছেন। রেঞ্জার্সের নেতৃত্ব পাওয়ার পর নবি বললেন, ‘রংপুর রেঞ্জার্সের অধিনায়ক হিসেবে আমার উপর আস্থা রাখায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। একটি উইনিং কম্বিনেশন তৈরিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মেধাবী বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। লিগে ভালো ফলাফলের জন্য আমাদের সেরাটাই দেব।’ বোলিংয়ে দারুণ শক্তিশালী রংপুর। তাসকিন-মোস্তাফিজ-জুনায়েদকে ঘিরে বড় প্রত্যাশাই করছেন অধিনায়ক, ‘আমাদের বোলিং সাইডের জন্য একটি ভালো সুবিধা (তিন পেসার), ওরা থাকায় আমাদের দল একটি ভালো শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। মোস্তাফিজ-তাসকিন ছাড়াও জুনায়েদ আছে, সেও খুবই ভালো। এটা শক্তিশালী বোলিং সাইড। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। এবং বোলিংটা ভালো করতে চেষ্টা করব।’

