ব্রিটেনে ভাগ্য পরীক্ষায় ৯ ব্রিটিশ-বাংলাদেশি

ব্রিটেনে ভাগ্য পরীক্ষায় ৯ ব্রিটিশ-বাংলাদেশি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২

ব্রিটেনের মূলধারার সংবাদমাধ্যমগুলো আভাস দিয়েছে, এবারের নির্বাচনে এথনিক মাইনোরিটি ভোট নির্বাচনের ফলে বিরাট প্রভাব রাখবে। এমন বাস্তবতায় এবার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। এদের মধ্যে ৭ জনই নারী। লেবার দল থেকে সর্বোচ্চ ৭ বাংলাদেশি প্রার্থীর পাশাপাশি লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এবার নির্বাচনি লড়াইয়ে নেমেছেন। এদের অনেকেই জয়ী হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেছে। ২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা তিন মেয়াদে লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হয়ে আসছেন রুশনারা আলী। ৪৪ বছরের এ রাজনীতিকের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে পাড়ি জমান তিনি। ২০১৫ সালের নির্বাচনে ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন রুশনারা আলী। মোট ভোটের ৬১ দশমিক ০২ শতাংশই পান তিনি। ২০১০ সালে তার পাওয়া ভোট থেকে এই সংখ্যা ১৮ দশমিক ৩ শতাংশ বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথ পান মোট ভোটের মাত্র ১৫ দশমিক ২ শতাংশ। ২০১৭ সালের নির্বাচনেও ভোট বাড়ে রুশনারার। ওই নির্বাচনে মোট ভোটের ৭১ দশমিক ৮ শতাংশ পান তিনি। ৪২ হাজার ৯৬৯ ভোটে নির্বাচিত হন রুশনারা। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লটি চিরিকো পান সাত হাজার ৫৭৬ ভোট। এবারের নির্বাচনে সে রকম কোনও প্রার্থী না থাকায় তার ভোট আরও বাড়বে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রুশনারা আলীর পাশের আসনই পপলার অ্যান্ড লাইমহাউস। বাংলাদেশি অধ্যুষিত এই আসনটি গত কয়েক দশক ধরেই লেবার পার্টির দখলে। ফলে এটিকে অনেকেই দলটির দুর্গ হিসেবে দেখে থাকেন। এবার প্রথমবারের মতো কোনও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে এই আসনে লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন আপসানা বেগম। তার জন্ম ও বেড়ে ওঠাও পপলার অ্যান্ড লাইমহাউসে। তিনি টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও মেয়র মনির উদ্দিন আহমদের মেয়ে। এছাড়া আপসানা বেগম লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ও দলটির লন্ডন অঞ্চলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জয়ও অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। লেবার পার্টির মনোনয়নে লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসন থেকে টানা দুইবার এমপি হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক। দলের অভ্যন্তরীণ ইসণ্যর পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও তিনি সবসময়ই সোচ্চার। আগাম জরিপে দেখা গেছে, বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের যে ৩টি আসনে লেবার পার্টির জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি; রূপার আসন তার অন্যতম। তিনি নিজেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিশ্লেষকরাও প্রার্থী হিসেবে তাকেই এগিয়ে রাখছেন।

টিউলিপের হ্যাটট্রিক জয়ের চ্যালেঞ্জ: পরপর দুইবার ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের একই আসন থেকে এবার তৃতীয়বারের মতো প্রার্থী হয়েছেন। তার সামনে এখন হ্যাটট্রিক জয়ের চ্যালেঞ্জ। নির্বাচনের প্রাধান্যের কেন্দ্রে রয়েছে ব্রেক্সিট ইস্যু। কোনও দল কিংবা প্রার্থীর চেয়ে ব্রেক্সিট প্রশ্নে ভোটারদের অবস্থানই ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার দ্বিতীয় সন্তান টিউলিপ তার ব্যক্তিগত ইমেজের কারণে আবারও জয়ী হতে পারেন। বিশ্লেষকরা মনে করছেন, নিজ আসনের পূর্ব ইউরোপীয় ও মুসলিম ভোটারদের সমর্থন টিউলিপের জয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। নির্বাচনে যে পাঁচ-ছয়টি আসনের জয়-পরাজয় নিয়ে ভোটার ও ব্রিটিশ সংবাদমাধ্যমের উন্মুখ দৃষ্টি; তার একটি হলো টিউলিপের হ্যামপস্টেড ও কিলবার্ন। লন্ডনের আসনগুলোর মধ্যে এবারও সেখানেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের লড়াই হবে। নব্বইয়ের দশক থেকে এ আসনটি ব্রিটেনের তীব্র প্রতিদ্বনি্দ্বতাপূর্ণ আসনগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে।

জিততে চান নারায়ণগঞ্জের মেরিনা: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পূর্ব লন্ডনের বেকেনহাম আসনে লেবার পার্টির প্রার্থী ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ। বর্তমানে কনজারভেটিভ পার্টির দখলে রয়েছে আসনটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading