ইরানের বিক্ষোভে নিহত ৩ শতাধিক অ্যামনেস্টি

ইরানের বিক্ষোভে নিহত ৩ শতাধিক অ্যামনেস্টি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪

ইরানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নভেম্বরের গোড়ার দিকে শুরু হওয়া বিক্ষোভে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা ছিল হাজারের বেশি। গত সোমবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে হতাহতের এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে ওই বিক্ষোভে হতাহতের কোনও সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি তেহরান। এর আগে অ্যামনেস্টি নিহতের যে সংখ্যা প্রকাশ করেছিল তা প্রত্যাখ্যান করে তারা। ১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। লিটার প্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটার প্রতি দাম পড়বে ৩০ হাজার রিয়াল। সরকারের ওই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি ভিডিও বিশ্লেষণ করে ও জনসাধারণের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে পৌঁছেছে। গত ১৫ থেকে ১৮ নভেম্বর রেভ্যুলেশনারি গার্ড ও  মিলিশিয়া কী ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে সেই তথ্য তাদের কাছে আছে। এতে অন্তত ৩০৪ জন নিহত হয়। বেশিরভাগের মৃত্যু হয়েছে মাথায়, বুকে, গলায় গুলি করার ফলে। অ্যামনেস্টি জানিয়েছে, ‘১৫ নভেম্বর দেশজুড়ে প্রতিবাদ শুরু হওয়ার পরেই হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়  তার মধ্যে সাংবাদিক, মানবাধাকির কর্মী ও শিক্ষার্থীও রয়েছেন।’ অ্যামনেস্টির আগে প্রতিবেদনে বলা হয়েছিল, গত নভেম্বরে ইরানে ২০৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। তবে ওই সংস্থার সংশোধিত প্রতিবেদন অনুযায়ী, মৃতের সংখ্যাটা তিনশো ছাড়িয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading