রোনালদোর আরেক রেকর্ড

রোনালদোর আরেক রেকর্ড

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮

রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন এক রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা ১৫ মৌসুম সব প্রতিযোগিতা মিলে কমপক্ষে দশটি করে গোল করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সেরি আয় উদিনেজের বিপক্ষে জুভেন্টাসের ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো। ম্যাচের নবম মিনিটে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে রেকর্ডটি গড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পরে ৩৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই নিয়ে শেষ চার ম্যাচে পাঁচ গোল করলেন রোনালদো। এবারের লিগে তার গোল হলো ৯টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১৯ ম্যাচে করলেন ১১ গোল। ৩৪ বছর বয়সী তারকার রেকর্ড যাত্রার শুরুটা হয়েছিল ২০০৫-০৬ মৌসুমে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরপর ২০০৯ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বের্নাবেউয়ে ৯ বছর কাটানোর পথে হয়েছেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। গত বছরের জুলাইয়ে নাম লেখান জুভেন্টাসে। সেখানেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে গড়লেন অনন্য এই কীর্তি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading