মিউজিক ভিডিও ‘সাজনা রে’

মিউজিক ভিডিও ‘সাজনা রে’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিলেন খুদে কণ্ঠশিল্পী নাইমুল ইসলাম রাতুল। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘সাজনা রে’ শিরোনামের গানটি। এর কথা ও সুর করেছেন সুস্মিতা বিশ্বাস সাথীর। সংগীত পরিচালনা করেছেন রাফি মোহম্মদ। রাতুলের সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন অর্পিতা। আর নির্দেশনা দিয়েছেন জেমস সরকার ও হাসিবুর রহমান।

গানটি প্রসঙ্গে নাইমুল ইসলাম রাতুল বলেন, এর আগে সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। তবে প্রথমবার নিজের মৌলিক গান ও ভিডিও প্রকাশ পেলো। আমি খুব আনন্দিত। শ্রোতা-দর্শকদের গানচিত্রটি ভালো লাগলেই নতুন আরও গান প্রকাশে আমি উত্সাহী হবো। ২০১৩ সালে গানের রিয়্যালিটি শো ‘খুদে গানের রাজ’র মধ্য দিয়ে পরিচিতি রাতুল। প্রতিযোগিতাটির দ্বিতীয় রানার্স-আপ হয়েছিলেন তিনি। এরপর কণ্ঠ দিয়েছেন তিনটি সিনেমায়। এর মধ্যে ‘পুত্র’ চলচ্চিত্রে গান করে শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন এই শিল্পী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading