বর্ণবাদী আচরণের ঘটনায় গ্রেপ্তার ১

বর্ণবাদী আচরণের ঘটনায় গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

প্রিমিয়ার লিগে চেলসি-টটেনহাম ম্যাচের দিন একই সঙ্গে ঘটেছিল দুটি ঘটনা। বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন চেলসি ডিফেন্ডার রুডিগার। একই দিন তাকে বুট দিয়ে বুকে আঘাত করে লাল কার্ড দেখেছেন স্পার উইঙ্গার সন হিয়ুং মিন। নতুন করে জানা গেলো, দক্ষিণ কোরিয়ান সন হিয়ুং মিনও নাকি শিকার হয়েছিলেন বর্ণবাদী আচরণের! হিয়ুং মিনের সেই ঘটনা কখন ঘটেছিল তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে সেই ঘটনায় চেলসির এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চেলসিও বিবৃতিতে জানিয়েছে ঘটনার বৃত্তান্ত, ‘চেলসি কোনো ধরনের বর্ণবাদ সহ্য করবে না। এই ঘটনায় যেই জড়িত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে নিষিদ্ধও করা হবে।’ অথচ চেলসির ২-০ গোলে জেতা ম্যাচটায় আলোচনার কেন্দ্রে ছিল রুডিগারকে ঘিরে স্পার দর্শকদের বর্ণবাদী আচরণ। তাকে, ‘বানর, বানর’ বলছিলেন। আর সেই ঘটনার তদন্ত নাকি এখনও অমীমাংসিত! টটেনহাম জানিয়েছে, ‘এধরনের আচরণের আমরা নিন্দা জানাই। তবে চেলসিকে এ বিষয় সমাধানে যে কোনো সহযোগিতা করতে আমরা রাজি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading