কিউই শিবিরে বোল্ট
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না ট্রেন্ট বোল্ট। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেই ফিরছেন তিনি। ফিটনেস প্রমাণে প্রস্তুতি ম্যাচে সতীর্থদের বিপক্ষে ভিক্টোরিয়া একাদশের হয়ে খেলেছিলেন।
১১ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন স্বদেশি টম ল্যাথামের উইকেট। ফিটনেস ফিরে পাওয়ায় বোল্ট নিজেও খুব আনন্দিত, ‘ভিক্টোরিয়াকে প্রতিনিধিত্ব করতে পারায় খুব গর্ববোধ করছি। কিছু ওভার, নিজের পায়ে কিছু কসরত করতে পারায় ভালোই লাগছে।’ দ্বিতীয় টেস্টটা পুরো নিউজিল্যান্ড তো অবশ্যই, ঐতিহাসিক ট্রেন্ট বোল্টের জন্য। ১৯৮৭ সালের পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। তাই পুনর্বাসন শেষে টেস্ট খেলতে মুখিয়ে আছেন বোল্ট, ‘আমার মনে হচ্ছে পুনর্বাসন আর প্রস্তুতি হিসেবে সবগুলো শর্ত পূরণ করতে পেরেছি। তাই মেলবোর্নে খেলতে মুখিয়ে আছি।’

