বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬

দুই দল আগামী বছর খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুদলের খেলার কথা ছিল একটি টেস্ট। সেটা আয়ারল্যান্ডে। কিন্তু আর্থিক সংকটের সময় টেস্ট সিরিজ আয়োজনে রাজী নয় আয়ারল্যান্ড। তাইতো বাংলাদেশকে তিন ওয়ানডে খেলার প্রস্তাব দেয় তারা। বাংলাদেশও তাতে রাজী হয়। গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে আয়ারল্যান্ড তিন ওয়ানডের সূচি চূড়ান্ত করে। আগামী বছরের মে’তে হবে দুদলের তিন ওয়ানডে সিরিজ। ১৪, ১৬ ও ১৯ মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স্টোরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ওয়ানডের পর দুদল চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। ক্রিকইনফো বলছে, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজ হবে ইংল্যান্ডের মাটিতে। ভেন্যু চূড়ান্ত না হওয়ায় টি-টোয়েন্টি সূচিও প্রকাশ করেনি ক্রিকেট আয়ারল্যান্ড। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যতটা সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে চার টি-টোয়েন্টিকে তাই গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading