চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ। সেখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পর্বের শেষ দিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রানবন্যার দিনে নিজ নিজ খেলায় কুমিল্লা ওয়ারিয়ের্সকে রাজশাহী রয়্যালস ও সিলেট থান্ডারকে হারিয়েছে ঢাকা প্লাটুন। সমান ৮ পয়েন্ট টেবিলের যথাক্রমে দুই ও তিনে উঠে গেছে রাজশাহী ও ঢাকা। শীর্ষে আছে যথারীতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেরা চারের শেষ সদস্য হিসেবে আছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় আছে দেখে নিন একনজরে:

১) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ম্যাচ-৭, জয়- ৫, পয়েন্ট-১০।

২) রাজশাহী রয়্যালস: ম্যাচ-৫, জয়-৪, পয়েন্ট-৮।

৩) ঢাকা প্লাটুন: ম্যাচ-৬, জয়-৪, পয়েন্ট-৮।

৪) খুলনা টাইগার্স: ম্যাচ-৫, জয়-৩, পয়েন্ট-৬।

৫) কুমিল্লা ওয়ারিয়র্স: ম্যাচ-৬, জয়-২, পয়েন্ট-৪।

৬) সিলেট থান্ডার: ম্যাচ-৬, জয়-১, পয়েন্ট-২।

৭) রংপুর রেঞ্জার্স: ম্যাচ-৫, জয়-১, পয়েন্ট-২।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর থেকে আবারো শুরু হবে ঢাকা পর্ব। সেদিন মুখোমুখি হবে চট্টগ্রাম-ঢাকা ও খুলনা-রংপুর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading