ফেড কাপে সানিয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২
দু’বছরেরও বেশি সময় প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে থাকার পর অবশেষে কোর্টে ফিরতে চলেছেন সানিয়া মির্জা। শুধু পেশাদার সার্কিটের ব্যক্তিগত ইভেন্টেই নয়, ইন্ডিয়ার হয়ে ফেড কাপেও প্রতিনিধিত্ব করতে চলেছেন ৩৩ বছর বয়সি টেনিস তারকা। সানিয়া মির্জা ছাড়া ফেড কাপের জন্য ঘোষিত ইন্ডিয়ান দলে জায়গা পেয়েছেন সিঙ্গেলস স্পেশালিস্ট অঙ্কিতা রায়না। এছাড়া রয়েছেন রিয়া ভাটিয়া, রুতুজা ভোঁসলে ও কর্মন কউর থান্ডি।
রিজার্ভ প্লেয়ার সৌজন্য ব্যাভিশেট্টি। প্রাক্তন ডেভিস কাপার বিশাল উপ্পল নন-প্লেয়িং ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। কোচ নিযুক্ত হয়েছেন প্রাক্তন ফেড কাপার অঙ্কিতা ভামবিব্র। ২০১৭ সালের অক্টোবরে শেষবার পেশাদার সার্কিটে খেলতে নেমেছিলেন সানিয়া। মাতৃত্বকালীন ছুটিতে তার পর থেকেই প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে সরে রয়েছেন তিনি। হবার্ট ইন্টারন্যাশনালে বিশ্বের ৩৮ নম্বর তারকা নাদিয়া কিচেনকের বিরুদ্ধে কোর্টে ফিরতে চলেছেন মির্জা। সাময়িক অবসরে যাওয়ার আগে পর্যন্ত বর্ণোজ্জ্বল কেরিয়ারে ডাবলস আর মিক্সড ডাবলস মিলিয়ে মোট ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া। সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসকে নিয়েয হাতে তুলেছেন ঐতিহ্যশালী ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের খেতাবও। পৌঁছেছিলেন র্যাংকিংয়ের শীর্ষে।

