ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ মঙ্গলবার

ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ মঙ্গলবার

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ ডিসেম্বর ২০১৯ । আপডেট ১৯:৩০

ব্যাংক হলিডের কারণে বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের কোনও ব্যাংকে লেনদেন হবে না। আর ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন হবে না। প্রথা অনুযায়ী, বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ থাকে। সে কারণে এদিন ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক খোলা থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক ব্যালেন্সশিট প্রস্তুত করে থাকে বছরের শেষ দিন। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়।

এদিকে মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকার বিষয়টি সোমবার (৩০ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading