প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
উত্তরদক্ষিণ অনলাইন । ০১ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৩৯
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১ জানুয়ারি) টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে খৃষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং ইন্ডিয়ার জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ জানান।

