প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) নীলুফার আহমেদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে । সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধাসহ এক বছরের চুক্তিতে নীলুফারকে ওই পদে ‍চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে নীলুফার আহমেদের নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্ত ঠিক হবে চুক্তিপত্রের মাধ্যমে। নীলুফারকে নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকরীর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। এর আগে ফেরদৌস আহমেদ খান, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং মো. মশিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading