বছরের শুরুতেই ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু ১৮

বছরের শুরুতেই ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু ১৮

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩২

ইন্দোনেশিয়ায় নতুন বছরের প্রাক্কালে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক এ দুর্যোগের কারণে ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণপূর্ব এশীয় এ দেশের দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে ৮ বছরের এক বালক ও ৮২ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আগুস উইবোয়ো বলেন, ‘আমরা এখন বিভিন্ন সূত্র থেকে হাল নাগাদ তথ্য সংগ্রহ করছি। এতে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading