ট্রাম্পের কারণে আমেরিকার লোকজন ’মারা যাবে’!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩০
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ’র সাবেক প্রধান মাইকেল মোরেল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমেরিকার বহু নাগরিক মারা যাবেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে মোরেল বলেন, জেনারেল কাসেম সোলায়মানি হত্যাকাণ্ডের কারণে ইরানিরা কঠোর প্রতিশোধ নেবে এবং এজন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।
সিআইএ’র সাবেক ভারপ্রাপ্ত প্রধান মোরেল আরো বলেন, জেনারেল সোলায়মানিকে হত্যার পর এখন আমেরিকার সেনা এবং নাগরিকদের জন্য ইরাক, সিরিয়া, লেবানন কোথাও আর নিরাপদ কোনও জায়গা থাকলো না। তিনি মনে করেন, জেনারেল সোলায়মানিকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধের বাইরে হত্যার মধ্যদিয়ে এই নজির স্থাপন করা হয়েছে যে, বিশ্বে এ ধরনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা আর নিরাপদ নন। খবর পার্টসটুডের।

