হামলার খবরে প্রার্থনার আহ্বান মার্কিন স্পিকারের

হামলার খবরে প্রার্থনার আহ্বান মার্কিন স্পিকারের

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ১০

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর যখন ওয়াশিংটনে পৌঁছায়, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে জরুরি বৈঠকে ছিলেন ডেমোক্র্যাট সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওই বৈঠক হঠাৎ থামিয়ে দেন স্পিকার ন্যান্সি পেলোসি। ইরাকে মার্কিন ঘাঁটি আক্রান্ত হওয়ার খবর জানিয়ে আইনপ্রণেতাদের প্রার্থনা করতে বলে বৈঠক কক্ষ ছেড়ে যান তিনি। বৈঠকে উপস্থিত মিশিগান থেকে নির্বাচিত আইনপ্রণেতা ডেব্বি দিনজেল সংবাদমাধ্যমের কাছে এ ঘটনা বর্ণনা করেছেন।

তেহরানের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৈঠকরত পেলোসিকে একটি চিরকুট হস্তান্তর করে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানানো হয়। এক আইনপ্রণেতা জানান, নোটটি হাতে পেয়েই বৈঠক থামিয়ে দিয়ে প্রতিনিধি পরিষদের কার্যনির্বাহী কমিটিকে এই বিষয়ে সতর্ক করেন তিনি।

মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় ন্যান্সি পেলোসি জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। স্পিকার পেলোসি বলেন, ‘আমাদের অবশ্যই সরকারি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে প্রশাসনের অপ্রয়োজনীয় উসকানি বন্ধ করতে হবে’। ইরানকে সহিংস পথ পরিহারের আহ্বানও জানান মার্কিন স্পিকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading