এবার দীপিকার ‘ছপাক’র বিরুদ্ধে মামলা

এবার দীপিকার ‘ছপাক’র বিরুদ্ধে মামলা
Indian actress Deepika Padukone poses as she arrives on May 10, 2018 for the screening of the film "Sorry Angel (Plaire, Aimer et Courir Vite)" at the 71st edition of the Cannes Film Festival in Cannes, southern France. (Photo by LOIC VENANCE / AFP) (Photo credit should read LOIC VENANCE/AFP/Getty Images)

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১০:৪৮

আগামীকাল (১০ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে অ্যাসিড আক্রান্ত যোদ্ধা লক্ষ্মী আগারওয়ালের জীবনকাহিনী নিয়ে তৈরি ‘ছপাক’ ছবিটি। যার মূল চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে এছবির  চিত্রনাট্য চুরির অভিযোগ তলো হয় দীপিকার বিরুদ্ধে। রাকেশ ভারতী নামের এক প্রযোজক মামলা করেন দীপিকা ও নির্মাতা মেঘনা গুলজারের নামে। এবার ছবির নামে মামলা করেছেন আইনজীবী অপর্ণা ভাট। যিনি  লক্ষ্মী অগারওয়ালের হয়ে দীর্ঘদিন আদালতে মামলা লড়েছেন । তার অভিযোগ, ছবিতে কোথাও লক্ষ্মী অগারওয়াল  কিংবা অপর্ণা ভাটের নাম করে কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। মূলত এই কারণেই মামলা করেছেন আইনজীবী।বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দীপিকা পাডুকোন।

অন্যদিকে, সম্প্রতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন। সেখানে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাকে প্রশংসা করেন বলিউডের একাধিক তারকা। ভক্তরাও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করছেন। যদিও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। টুইটারে #আইসাপোর্টদীপিকা এবং #বয়কটদীপিকা-র ট্রেন্ড চালু হয়েছে। তবে কেউ বলছেন এজন্য নতুন ছবিটি অতিরিক্ত সুবিধা পাবে, কেউবা বলছেন অসুবিধায় পড়বেন দীপিকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading