মেঘা ফিড কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ৫ ইউনিট
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মেঘা ফিড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফায়ারম্যান সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিবালয়ের মেঘা ফিড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর পৌনে ১টায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

